দিয়ার্ষি আরাগের লেখা সৃষ্টিঘর প্রকাশনী থেকে প্রকাশিত ‘দিয়া আরেফিন’র ও ‘নানীর বাণী’ নামে বইটি বইমেলা থেকে নিষিদ্ধ করেছে হাইকোর্ট।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বপ্রনোদিত এ আদেশ দেন।
এর আগে এ দুইটি বই মানুষের ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মুসলিম রাইটস ফাউন্ডেশন বিষয়টি আদালতের নজরে আনেন। পরে তা আমলে নিয়ে আদালত আদেশ দিলেন।
আদেশের পর আজহার উল্লাহ সাংবাদিকদের জানান, বই দুইটি মানুষের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে। মুসলিম রাইটস ফাউন্ডেশন এর কারনে বিষয়টি আদালতের নজরে এনেছি। আদালত বিষয়টি আমলে নিয়ে আদেশ দেন। আদেশে বই দুইটির প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করেন। সেই সাথে অমর একুশে গ্রন্থমেলা থেকে বই দুইটি সরিয়ে নিতে বাংলা একাডেমির ডিজিকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব, ঢাকা ও নারায়ণগঞ্জের ডিসি-এসপিকে নির্দেশ দেয়া হয়েছে।
